হলোকাস্ট: হিটলারের সেই ভয়ংকর পাগলামি ও ৬০ লক্ষ মানুষের হাহাকার (1945)

ইতিহাসের পাতায় অনেক যুদ্ধ আর রক্তপাতের কথা লেখা আছে, কিন্তু ‘হলোকাস্ট’ (The Holocaust) শব্দটা শুনলে আজও মানুষের বুক কেঁপে ওঠে। এটা কেবল কোনো লড়াই ছিল না, এটা ছিল একটা আস্ত জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলার এক পৈশাচিক পাগলামি। আজ আমরা সেই অন্ধকার সময়ের গল্প বলব, যেখানে মানুষের জীবনের চেয়ে একটা বুলেটের দাম বেশি ছিল।

নাৎসি জার্মানি এবং হিটলারের প্রোপাগান্ডা সভার দৃশ্য - হলোকাস্টের ইতিহাস

​১. হিটলারের সেই ভয়ংকর পাগলামি

​সবকিছুর শুরু হয়েছিল এক অদ্ভুত আর উগ্র ধারণা থেকে। নাৎসি নেতা অ্যাডলফ হিটলার হঠাৎ প্রচার শুরু করলেন যে, জার্মানরা হচ্ছে পৃথিবীর  শ্রেষ্ঠ ‘আর্য’ রক্ত, বা শ্রেষ্ঠ জাতি আর বাকিরা সব আবর্জনা। বিশেষ করে ইহুদিদের তিনি জার্মানির প্রধান শত্রু বানিয়ে দিলেন। হিটলারের প্রোপাগান্ডা মেশিন সাধারণ মানুষের মাথায় এমনভাবে বিষ ঢুকিয়ে দিল যে, প্রতিবেশীরাই একে অপরের শত্রু হয়ে গেল। ১৯৩৫ সালে যখন ‘নুরেমবার্গ আইন’ আসলো, তখন থেকে ইহুদিদের মানুষ হিসেবে গণ্য করাই বন্ধ করে দেওয়া হলো। তাদের ব্যবসা কেড়ে নেওয়া হলো, কেড়ে নেওয়া হলো তাদের নাগরিক অধিকার।

২. ক্রিস্টালনাখট: এক রাতে সব শেষ

​১৯৩৮ সালের ৯ই নভেম্বর। হঠাৎ এক রাতে জার্মানি আর অস্ট্রিয়া যেন নরক হয়ে উঠল। নাৎসি বাহিনীরা রাস্তায় নেমে হাজার হাজার ইহুদি উপাসনালয় আর ঘরবাড়ি জ্বালিয়ে দিল। রাস্তায় রাস্তায় পড়ে ছিল হাজার হাজার ভাঙা কাঁচের টুকরো, আর সেই কাঁচের ওপর দিয়ে বইছিল নিরপরাধ  মানুষের রক্ত। একেই বলা হয় ‘ক্রিস্টালনাখট’। সেই রাতেই ইহুদিরা বুঝে গিয়েছিল, তাদের জন্য আর কোনো নিরাপত্তা অবশিষ্ট নেই। শুরু হলো এক অন্তহীন পালানোর গল্প, কিন্তু পালানোর পথও ছিল বন্ধ।

​৩. গেটো: এক জ্যান্ত নরক

​শহরের এক কোনাই  দেয়াল তুলে ইহুদিদের পশুর মতো বন্দি করে রাখা হতো, যেগুলোকে বলা হতো ‘গেটো’। সেখানে এক একটা ছোট ঘরে গাদাগাদি করে থাকত কয়েকটা পরিবার। খাবার নেই, ওষুধ নেই—ছিল শুধু মৃত্যুর অপেক্ষা। ক্ষুধা আর টাইফাস রোগে প্রতিদিন শত শত মানুষ রাস্তায় মরে পড়ে থাকত। গেটোর সেই উঁচু দেয়ালগুলোর ভেতরে কান পাতলে শুধু কান্নার আর্তনাদ শোনা যেত। নাৎসি বাহিনীরা চেয়েছিল ইহুদিরা  যেন এভাবেই তিলে তিলে শেষ হয়ে যায়।

কনসেন্ট্রেশন ক্যাম্পে নিহতদের পরিত্যক্ত জুতোর স্তূপ - হলোকাস্টের ভয়াবহতা

​৪. ফাইনাল সলিউশন: যান্ত্রিকভাবে মানুষ মারা

  • ​নাৎসি, এডলফ হিটলারের তৈরি করা বাহিনী

যখন নাৎসি বাহিনীরা দেখল গেটোতে মানুষ মারতে দেরি হচ্ছে, তখন তারা বের করল ইতিহাসের জঘন্যতম পরিকল্পনা—’ফাইনাল সলিউশন’। তারা সিদ্ধান্ত নিল যে ইউরোপের সব ইহুদিকে তারা সরাসরি মেরে ফেলবে। এর জন্য তৈরি করা হলো বিশেষ ‘মৃত্যু শিবির’। ট্রেনের মালবাহী বগিতে করে মানুষকে পশুর মতো গাদাগাদি করে নিয়ে আসা হতো। সেখানে কোনো বিচার ছিল না, ছিল না কোন দয়া। শুধু এক লাইনে দাঁড় করিয়ে সিদ্ধান্ত নেয়া হতো—কে বাঁচবে কাজ করানোর জন্য আর কাকে সরাসরি গ্যাস চেম্বারে পাঠানো হবে মৃত্যুর জন্য।

​৫. আউশভিৎস: মৃত্যুর কারখানায় একদিন

​পোল্যান্ডের ‘আউশভিৎস’ ছিল এক যমপুরী। সেখানে ট্রেন থেকে নামার পর বৃদ্ধ আর শিশুদের বলা হতো, “চলো, তোমাদের স্নান (গোসল) করিয়ে পরিষ্কার করে দেই।” তারা বিশ্বাস করে যখন বড় হলের ভেতরে ঢুকত, তখন পানির বদলে উপর থেকে পড়ত বিষাক্ত ‘জাইক্লন বি’ গ্যাস। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে কয়েক হাজার মানুষের জীবন থেমে যেত। এই এক ক্যাম্পেই প্রায় ১১ লক্ষ মানুষকে কয়লার মতো পুড়িয়ে মারা হয়েছিল।আর তাদের মৃত দেহ থেকে চুল আর স্বর্ণের দাঁত পর্যন্ত তুলে নিতো নিজেদের ব্যবসার জন্য নাৎসি বাহিনীরা।

আউশভিৎস ক্যাম্পে বন্দিবাহী ট্রেন এবং কাঁটাতারের বেড়া - হলোকাস্টের ইতিহাস

৬. নাৎসিদের সেই পৈশাচিক পরীক্ষা

​ক্যাম্পের ভেতরে আরেকজন শয়তান ছিল যার নাম—ডক্টর জোসেফ মেঙ্গেল। সে নিজেকে ডাক্তার বলত, কিন্তু কাজ করত কসাইয়ের মতো। সে জমজ শিশুদের ওপর কোনো অবশ ইনজেকশন ছাড়াই অস্ত্রোপচার করত, তাদের শরীরে রোগ ঢুকিয়ে দিয়ে দেখত তারা কতক্ষণ বাঁচে। মানুষের ওপর এমন নিষ্ঠুর পরীক্ষা পৃথিবীর ইতিহাসে আর কখনও ঘটেনি। এই বন্দিশিবিরগুলো আসলে ছিল একেকটা জীবন্ত জাহান্নাম।

​৭. মুক্তি এবং এক কালো ইতিহাস

​১৯৪৫ সালে যখন সোভিয়েত ইউনিয়ন আর মিত্রবাহিনীর সৈন্যরা ক্যাম্পগুলো মুক্ত করতে এল, তখন তারা যা দেখল তা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। বিশাল বিশাল স্তূপ হয়ে পড়ে ছিল হাজার হাজার মানুষের মৃতদেহ এবং তাদের কঙ্কাল। মানুষ যে কতটা নিচে নামতে পারে, হলোকাস্ট হল তার জলজ্যান্ত প্রমাণ। এই গল্প আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে, ঘৃণা আর বর্ণবাদ মানুষের বিবেককে পুরোপুরি অন্ধ করে দেয়। তাই আজ আমরা আবারো শপথ নেই যে এই দৃশ্য—’আর কখনও নয়’।

আজকের শিক্ষা:

​১. বর্ণবাদ ও ঘৃণার ভয়াবহতা: যখন একটি জাতি বা ধর্মকে অন্য সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ ভাবা হয় এবং অন্যকে ‘আবর্জনা’ মনে করা হয়, তখন সমাজ ধ্বংসের মুখে পড়ে। হিটলারের সেই উগ্র শ্রেষ্ঠত্ববাদ আমাদের শেখায় যে বর্ণবাদ শেষ পর্যন্ত শুধু রক্তপাতই নিয়ে আসে।

​২. বিবেকের অন্ধত্ব: প্রচারণার (Propaganda) মাধ্যমে মানুষের মাথায় বিষ ঢুকিয়ে দিলে সাধারণ মানুষও কতটা নিষ্ঠুর হতে পারে, তা এই ইতিহাস আমাদের দেখায়। এমনকি প্রতিবেশীরাও যখন একে অপরের শত্রু হয়ে যায়, তখন মানবতা হারিয়ে যায়।

​৩. অন্যায়ের প্রতিবাদ করা: হলোকাস্টের সময় অনেক মানুষ নিশ্চুপ ছিল বলেই নাৎসিরা এত বড় সাহস পেয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে সময়মতো আওয়াজ না তুললে সেই অন্যায় একদিন সবাইকে গিলে ফেলে। এমনকি আপনাকেও

​৪. বিজ্ঞানের অপব্যবহার: বিজ্ঞান মানুষের মঙ্গলের জন্য হওয়া উচিত। কিন্তু ডক্টর মেঙ্গেলের মতো মানুষ যখন বিজ্ঞানকে পৈশাচিক পরীক্ষায় ব্যবহার করে, তখন তা অভিশাপ হয়ে দাঁড়ায়। শক্তির সাথে নৈতিকতা থাকা আবশ্যিক।

​৫. মানবাধিকারের গুরুত্ব: হলোকাস্ট আমাদের শিখিয়েছে যে প্রতিটি মানুষের জন্মগত অধিকার ও সম্মান সমান। আজ আমরা যে মানবাধিকারের কথা বলি, তার পেছনে আছে  ৬০ লক্ষ মানুষের প্রাণের আত্মত্যাগ।

সবশেষে আমরা মানুষ

​”হলোকাস্টের এই করুণ ইতিহাস পড়ার পর আপনার মনে এখন কী কাজ করছে? ঘৃণা নাকি করুণা? কমেন্ট বক্সে আপনার মতাম  শেয়ার করুন।” Peace 

আরো পড়ুন: কি হয়েছিল হিটলারের শেষ মুহূর্তে আর কেন নিশ্চিত মৃত্যু জানার পরেও মাত্র কয়েক ঘন্টা আগে বিয়ে করছিলেন ইভা ব্রাউন কে

ফেসবুকে আমাদের অনুসরণ করুন

মন্তব্য করুন