যে সমীকরণ বদলে দিয়েছিল পৃথিবী
“জোসেফ ফুরিয়ার এর জীবনী পড়লে মনে হয় সিনেমা। ইতিহাসের পাতায় অনেক বিজ্ঞানীর নাম আছে, কিন্তু গ্রীনহাউস ইফেক্ট এর আবিষ্কারক জোসেফ ফুরিয়ার এর মতো জীবন সংগ্রাম খুব কমই আছে ” আজ আমরা এমন একজনের গল্প বলব, যিনি শুধু সংখ্যার হিসাব জানতেন না, বরং আগুনের তাপ আর শব্দের ঢেউকে তিনি গণিতের খাঁচায় বন্দি করেছিলেন। যার আবিষ্কৃত ‘ফুরিয়ার ট্রান্সফর্ম‘ ছাড়া আজকের স্মার্টফোন বা ডিজিটাল জগৎ কল্পনাও করা যেত না।
১. দর্জি বাবার অনাথ সন্তান
১৭৬৮ সালে ফ্রান্সের এক সাধারণ দর্জি পরিবারে জন্ম হয় জোসেফ ফুরিয়ার এর। ভাগ্যের কী নির্মম পরিহাস, মাত্র ১০ বছর বয়সের মধ্যেই তিনি মা-বাবা দুজনকেই হারান। একরকম দিশেহারা হয়ে পড়া এই অনাথ ছেলেটির আশ্রয় হয় এক সামরিক স্কুলে। কিন্তু কে জানত, এই একাকীত্বই তাকে অংকের এক অন্য জগতে নিয়ে যাবে? স্কুলের লাইব্রেরিতে মোমবাতি জ্বালিয়ে রাত জেগে অংক কষাই ছিল তার একমাত্র সঙ্গী।

২. বিপ্লবের আগুন ও কারাগারের অন্ধকার
ফুরিয়ার যখন বড় হচ্ছেন, তখন ফ্রান্সে চলছিল ফরাসি বিপ্লবের রক্তক্ষয়ী ঝড়। রাজনীতিতে জড়িয়ে পড়ে তাকে দু-দুবার জেলে যেতে হয়েছিল। এমনকি তাকে গিলোটিনে (মাথা কাটার যন্ত্র) পাঠানোর নির্দেশ ও দেওয়া হয়ে ছিল তার মাথা কাটার জন্য! ভাগ্যের জোরে সে শেষ মুহূর্তে রক্ষা পান তিনি। কারাগারের সেই অন্ধকার দিনগুলোতেও তিনি গণিতের কথা ভুলে যাননি। ওই সময়টাই তাকে শিখিয়েছিল যে জীবনের গাণিতিক হিসাব মেলানো কতটা কঠিন।
৩. নেপোলিয়নের সঙ্গে মিশরের সেই অভিযান যেখান থেকে সব শুরু
নেপোলিয়ন যখন মিশর অভিযানে যান, তখন তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ফ্রান্সের সব সেরা বিজ্ঞানীদের। তাদের মধ্যে জোসেফ ফুরিয়ার ছিলেন সবার থেকে আলাদা। তিনি মরুভূমির প্রচণ্ড তাপে পুড়ে শুধু পিরামিডের রহস্যই খোঁজেননি, বরং তাপ বা হিট (Heat) কীভাবে কাজ করে তা নিয়ে গবেষণা শুরু করেন। নেপোলিয়ন তার প্রতিভায় এতটাই মুগ্ধ হয়ে ছিলেন যে তাকে প্রশাসনিক বিশাল দায়িত্ব দিয়ে দেন। কিন্তু জোসেফ ফুরিয়ার এর মন পড়ে ছিল সেই অংকের পাতায়।
৪. ফুরিয়ার সিরিজ কি? এবং তাপের রহস্য
- প্রকৃতির রহস্যকে গণিতের ভাষায় রূপান্তর
জোসেফ ফুরিয়ার ই প্রথম যে দুনিয়াকে বুঝিয়েছিলেন যে, প্রকৃতিতে তাপের প্রবাহ কোনো এলোমেলো ঘটনা নয়। এটি একটি নির্দিষ্ট গাণিতিক নিয়ম মেনে চলে। তিনি দাবি করেন যে, যেকোনো জটিল ঢেউ বা সিগন্যাল কে সাধারণ সাইন (Sine) এবং কোসাইন (Cosine) ওয়েভে ভাগ করা সম্ভব। তখন বিজ্ঞানীদের বড় একটি অংশ তাকে পাগল বলেছিল, এমনকি বিখ্যাত লাপ্লাস আর ল্যাগ্রেঞ্জও তার এই তত্ত্ব মেনে নিতে চাননি। কিন্তু জোসেফ ফুরিয়ার দমে যাননি, তিনি বছরের পর বছর তার প্রমাণ গুছিয়েছিলেন যে যেকোনো জটিল ঢেউ বা সিগন্যালকে সাধারণ সাইন (Sine) এবং কোসাইন (Cosine) ওয়েভে ভাগ করা অবশ্যই সম্ভব!
৫. গ্রীনহাউস ইফেক্ট কে আবিষ্কার করে? এবং গ্রিন হাউস ইফেক্ট কি
- সূর্যের তাপকে পৃথিবীতে ধরে রাখাকে গ্রিন হাউজ ইফেক্ট বলে
আজকাল আমরা জলবায়ু পরিবর্তন আর গ্রিনহাউস ইফেক্ট নিয়ে কত কথা শুনি। কিন্তু আপনি কি জানেন,জোসেফ ফুরিয়ার ই ছিলেন প্রথম মানুষ যিনি ১৮২৪ সালে বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর বায়ুমণ্ডল অনেকটা কাঁচের ঘরের মতো যা তাপ ধরে রাখে? আজ থেকে প্রায় ২০০ বছর আগে কোনো উন্নত প্রযুক্তি বা উন্নত যন্ত্রপাতি ছাড়াই শুধু মেধা দিয়ে তিনি এই রহস্য উন্মোচন করেছিলেন।
৬. জোসেফ ফুরিয়ার কীভাবে মারা যান? কম্বলের রহস্য
মিশরের সেই প্রচণ্ড তাপ জোসেফ ফুরিয়ার এর মস্তিষ্কে এক অদ্ভুত প্রভাব ফেলেছিল। তিনি বিশ্বাস করতেন, প্রচণ্ড তাপ বা গরম ই মানুষের শরীরকে সুস্থ রাখতে পারে। তাই তখন থেকে তিনি সারা বছর নিজেকে কম্বল আর ভারী কাপড়ে মুড়িয়ে রাখতেন এবং ঘরের তাপমাত্রা অস্বাভাবিক বাড়িয়ে রাখতেন। এই ‘তাপের প্রতি আসক্তি’ই শেষ পর্যন্ত তার হার্টের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ১৮৩০ সালে প্যারিসে এই মহান গণিতবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭. এক অমর সৃষ্টি ও আমাদের বর্তমান
জোসেফ ফুরিয়ার হয়তো চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া কাজ ছাড়া আজকের দুনিয়া প্রায় অচল।
আপনি যখন অনলাইনে ছবি দেখছেন, ফোনে কথা বলছেন কিংবা এমআরআই স্ক্যান (Magnetic Resonance Imaging) করছেন—সবকিছুর পেছনে কাজ করছে সেই অনাথ ছেলেটির আবিষ্কার যার নাম জোসেফ ফুরিয়ার
তার বিখ্যাত আবিষ্কার ‘ফুরিয়ে ট্রান্সফর্ম‘। ফুরিয়ে ট্রান্সফর্ম হলো এমন একটি গাণিতিক পদ্ধতি যা দিয়ে যেকোনো জটিল তথ্য বা তরঙ্গ কে ছোট ছোট সহজ ভাবে ভেঙ্গে বিশ্লেষণ করা যায়।
সহজ ভাষায় বলতে গেলে, একটি গানে গিটার, ড্রামস আর কণ্ঠস্বর সব একসাথে মিলিয়ে থাকে — ফুরিয়ে ট্রান্সফর্ম দিয়ে সেগুলো আলাদা করে দেখা সম্ভব।
আজকের দুনিয়ায় এই তথ্য ছাড়া মোবাইল নেটওয়ার্ক, এমআরআই স্ক্যান, এমপি৩ গান কিংবা ওয়াইফাই — কোনোটাই কল্পনা করা যায় না। তিনি শিখিয়ে গেছেন, যে শূন্য থেকে শুরু করেও পৃথিবীর ইতিহাসে নিজের নাম খোদাই করা সম্ভব।
আজকের শিক্ষা:
১. ধৈর্যই আসল শক্তি: বড় বড় বিজ্ঞানীরা যখন তার তত্ত্ব প্রত্যাখ্যান করেছিলেন, তখন জোসেফ ফুরিয়ার হাল ছেড়ে দেননি। সত্য প্রতিষ্ঠা করতে সময়ের প্রয়োজন হয় আপনি যদি সেই সময়টা ধৈর্য ধরে পার করতে পারেন অবশ্যই আপনি সফল হবেন ।
২. বিপদই সুযোগ: জেলখানায় বা যুদ্ধের ময়দানে থেকেও তিনি গবেষণার কাজ থামাননি। প্রতিকূলতাই মানুষের আসল মেধা বের করার সুযোগ তৈরি করে দেয়।
৩. প্রকৃতির সঙ্গে সংযোগ: জোসেফ ফুরিয়ার আমাদের শিখিয়ে গেছেন যে প্রকৃতির সাধারণ ঘটনা (যেমন তাপ) থেকেও অসাধারণ সব গাণিতিক তথ্য খুঁজে বের করা সম্ভব।
৪. অখ্যাত থেকে বিখ্যাত: দর্জির ছেলে বা অনাথ হওয়াটা কোনো বাধা ছিলনা ; লক্ষ্য স্থির থাকলে দুনিয়া একদিন আপনার হাতের মুঠোয় আসবেই।
আপনার ইচ্ছাশক্তিই আপনার পরিচয়
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
- প্রশ্ন : গ্রীনহাউস ইফেক্ট কে আবিষ্কার করেন?
উত্তর : ফরাসি গণিতবিদ জোসেফ ফুরিয়ার ১৮২৪ সালে প্রথম ধারণা দেন যে পৃথিবীর বায়ুমণ্ডল তাপ ধরে রাখে।
- প্রশ্ন :জোসেফ ফুরিয়ার কীভাবে মারা যান?
উত্তর: তাপের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তিনি সারাবছর কম্বল মুড়িয়ে থাকতেন। এতে হার্টের সমস্যা হয়ে ১৮৩০ সালে প্যারিসে মারা যান।
- প্রশ্ন :ফুরিয়ার ট্রান্সফর্ম কী কাজে লাগে?
উত্তর: মোবাইল নেটওয়ার্ক, WiFi, MRI স্ক্যান, MP3 গান – সবখানে ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার হয়।
“এই মহান বিজ্ঞানী এবং গণিতবিদের জীবনীটা আপনার কেমন লাগলো ? পরিশ্রম নাকি মেধা—কোনটি বড় বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন।” Peace
